বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

‘বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্র তা-ই চায়’:মিলার

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম- সকলেই আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্র তা-ই চায়।’

স্থানীয় সময় সোমবার (০২ অক্টোবর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে মন্তব্য করেন মিলার। তিনি জানান, ভিসা সীমাবদ্ধতার যে নীতি ঘোষণা করা হয়েছে, তা বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে শুধুমাত্র সেটি নিশ্চিত করার জন্য।তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র (বাংলাদেশের) কোনো বিশেষ দলকে সমর্থন করে না। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category