রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

অপ্রীতিকর ঘটনার জন্য ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ বন্ধ

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে জাতীয় দলকে উৎসাহ দেয়ার জন্য আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল)। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলা চলার সময়ে ঘটে অপ্রীতিকর ঘটনা। সেই ঘটনার প্রেক্ষিতে হাসপাতোলে ভর্তি হয়েছে ৬ জন তারকা। এরই মধ্যে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাময়িক বন্ধ সেলিব্রিটি ক্রিকেট লীগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এমন অপ্রীতিকর ঘটনার জন্য আমরা খুবই লজ্জিত। নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলা চলার সময়ের আলোচনা, পর্যলোচনা, ভিডিও প্রমাণ, উপস্থিত সাক্ষীদের সহায়তায় প্রমাণিত হয়, এই ঘটনা কোন নির্দিষ্ট কারণে হয়নি। এখানে কোন মূল সেলিব্রিটির ভূমিকা ছিল না।

আরও জানা যায়, শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। এই ঘটনার জন্য কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের আমেজ ধরে রাখতে আয়োজন করা হয়েছে শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো ‘সেলিব্রিটি ক্রিকেট লীগ’। প্রায় দু সপ্তাহের চর্চা শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এই খেলা। তবে অপ্রীতিকর ঘটনার জন্য সাময়িক বন্ধ রয়েছে এই সেলিব্রিটি ক্রিকেট লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category