মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :

আবারও বাড়ল এলপিজির দাম

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।সোমবার (২ অক্টোবর) দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম হবে ১১৩ টাকা ৫৮ পয়সা। সে অনুসারে, সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, বাজারে এলপিজির পর্যাপ্ত মজুত আছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
 
প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।
 এর আগে গত ৩ সেপ্টেম্বর ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে ২ আগস্ট ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়। তবে গত জুলাই মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category