বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

রোববারের মধ্যেই বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া

  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী রোববারের মধ্যেই বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বলে আমার সংবাদকে কূটনৈতিক ও দলের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় খালেদা জিয়া ভারত কিংবা ব্যাংককে গিয়ে চিকিৎসা গ্রহণ করুক কিন্তু বিএনপির পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে জার্মান কিংবা সিঙ্গাপুর নিয়ে যেতে। এরই মধ্যে বিএনপি‍‍`র পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর নেতাকর্মীদের সামগ্রিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ভারত ,ব্যাংকক, জার্মান  এবং সিঙ্গাপুর কোন দেশে খালেদা জিয়া যাচ্ছেন এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। বিএনপি কি তার পছন্দের দুটো দেশে খালেদা জিয়াকে নিয়ে যেতে পারবেন নাকি সরকারের চাওয়া অনুযায়ী ভারত কিংবা ব্যাংককে নিয়ে যাবেন এ নিয়ে পর্দার আড়ালে চলছে দরকষাকষি। তবে আগামী রোববারের মধ্যেই একটি চূড়ান্ত ফয়সালা হবে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবী।

জানাগেছে, খালেদা জিয়ার শরীরে ওষুধ প্রয়োগ করা যাচ্ছে না। বহু জটিলতা থাকায় একটির ওষুধ দিলে অন্যটি ক্ষতির কারণ হচ্ছে। অনেক সময় শরীরে পালসও থাকে না। যাকে বলা চলে ক্রিটিক্যাল সময়, চিকিৎসকেরও কিছু করার থাকে না। এরই মধ্যে বেগম জিয়ার জীবন রক্ষার্থে সব শর্ত শিথিল করে  স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে গমনের অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছেন তার ভাই শামিম ইস্কান্দার। শেস সময় এসে সরকার ও নমনীয় হচ্ছেন।

নাম প্রকাশের অনিচ্ছুক রাজনৈতিক বিষয়ে চোখ রাখা এক কূটনৈতিক আমার সংবাদকে বলেন,”দেখুন খালেদা জিয়ার বিষয়ে সরকার শেষ সময়ে এসে কোনো দায় নিতে চায় না। আবার বিএনপিতে জোষ্ঠ রাজনীতিবিদ যারা রয়েছেন, হাইকমান্ডে যারা রয়েছেন তারাও দায়মুক্ত হতে চায়। খালেদা জিয়ার জন্য বিএনপি কিছু করেছে এর সুবিধাটুকু নিতে চায়। এতে সরকার ও বিএনপির হাই কমান্ড দুজনের সুবিধা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান আমার সংবাদকে বলেন, তিনি কিছুই জানেন না। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানও কিছু জানেন না বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category