রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

মমতাজ নতুন সিনেমার গানে

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস ‘যাপিত জীবন’। আর এ উপন্যাসের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘যাপিত জীবন’ নামে সিনেমা। সরকারি অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব।সিনেমাটির একটি টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ বেগম। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ এমন কথায় সিচুয়েশনাল গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ।

এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং হয় গানটির। এ সময় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, “গান গাইতে আমার সব সময় ভালো লাগে। বিগত দিনে আমার শ্রোতারা আমাকে এভাবে শুনেই অভ্যস্ত। সেখান থেকেই ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ গানটি করতে আমি আগ্রহ প্রকাশ করি। আসিফ ইকবাল অসাধারণ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এ ছাড়া পিন্টুর সুর আমাকে মুগ্ধ করেছে।”
 
ভাবনা বলেন, ‘ভাবনা যে সিনেমায় থাকবে সে সিনেমায় যদি ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের গান না থাকে তাহলে ঠিক জমে ওঠে না। একটি সিনেমায় এমন একজন মহান শিল্পীর গান থাকা মানেই সেই সিনেমার সার্বিক সৌন্দর্য বেড়ে যাওয়া। কী যে দারুণ গেয়েছেন তিনি, তা সত্যিই ব্যাখ্যা করে বোঝানোর মতো নয়। কবে যে শুনতে পাব এই গান! নিজেই যেন আর অপেক্ষা করতে পারছি না।’

 
‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, মৌসুমী হামিদ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, সমাপ্তিসহ অনেকে।
 
মমতাজ বেগম সর্বশেষ পরীমণি অভিনীত ‘মা’ সিনেমায় গান গেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category