শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রোনালদোকে ছাড়াই কিংস কাপে আল নাসরের বাজিমাত

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

ছুটেই চলেছে আল নাসরের জয়রথ। এবার কিংস কাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই বড় জয় পেয়েছে আরব ক্লাব চ্যাম্পিয়নরা। প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ওহোদকে ৫-১ গোলে হারিয়েছে নাসর। এ নিয়ে টানা ৮ ম্যাচ জিতল ক্লাবটি। ম্যাচে একটি করে গোল করেছেন সেনেগাল তারকা সাদিও মানে ও তালিস্কা।

লিভারপুলে গোল করে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে বহুবারই সিজদাহ করেছেন সাদিও মানে। তবে, আল নাসরের হয়ে তার সিজদাহ করাটা ছিল সবচেয়ে আলাদা। তার মুখের হাসি দেখেই বোঝা যায় ইউরোপ ছেড়ে গোটা বিশ্বের মুসলিমদের প্রাণকেন্দ্র সৌদি আরবে কতটা শান্তিতে আছেন এই তারকা।

প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে কিংস কাপের ম্যাচে রোনালদোকে ছাড়া ৪-২-৩-১ ফরমেশনে ওহোদের বিপক্ষে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। ৩ মিনিটেই লিড নেয়ার সুযোগ, তবে অফসাইডে পড়ে যান সাদিও মানে।

এরপরও বল দখলে রেখে চলে একের পর এক আক্রমণ। লিডটাও আসে দ্রুতই। ম্যাচের ১১ মিনিট রক্ষণভাগে আল গারিবকে ট্যাকেল করায় পেনাল্টি পেয়ে যায় নাসর সেখান থেকে গোল করেন সাদিও মানে।
 
তুলনামূলক সহজ প্রতিপক্ষ ওহোদের বিপক্ষে লিড নিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় নাসর। ৩৭ মিনিটেই ব্যবধান দ্বিগুনের সুযোগ। যদিও ডি বক্সের মধ্য থেকে ওতাভিও’র বুদ্ধিদিপ্ত পাসটা গোলে পরিণত করতে পারেননি ফোফানা। তবে, নাসর মিস করলেও সুযোগ হাতছাড়া করেনি ওহোদ, প্রথমার্ধের যোগ করা সময় মিখালাকের গোলে সমতায় ফেরে তারা।
 
দ্বিতীয়ার্ধে আরও ভয়ানক হয়ে ওঠে নাসর। ৬৪ মিনিটেই ওহোদ ডেড়ায় আক্রমণ। গাইবেরির দেয়া বলে ডি-বক্সের বাইরে থেকে শটে আক্ষেপ ঘোচান ফোফানা।
 
জেদ্দা স্টেডিয়ামে নাসরের সামনে আর দাঁড়াতে পারেনি ওহোদ। ৭৩ মিনিটে আবারো আক্রমণ, এবার অবশ্য দারুণ হেডে গোলটা করেন তালিসকা।
 
যদিও এর দুমিনিট বাদেই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ওহোদ। তবে গোলরক্ষককে একা পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি মিখালাক।
 
এরপর আরও দুটি গোল করে নাসর। গোল দুটি আসে আয়মান সেলিম ও সামি আল নাজির পা থেকে। আর তাতেই ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category