শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জামিনে ছাড়া পেলেন বিশ্বকাপ খেলা লঙ্কান ক্রিকেটার

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ Time View

ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণে কিছুদিন আগে জেলে যেতে হয়েছিলো সাবেক লঙ্কান ক্রিকেটার সচিত্র সেনানায়েকেকে। তবে এবার শর্তসাপেক্ষে জামিনে ছাড়া পেলেন শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। লঙ্কান পুলিশ মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণে গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিলো লঙ্কান ক্রিকেটার সচিত্র সেনানায়েকেকে। ১৯ দিন জেল খাটার পর ৫০ লাখ শ্রীলঙ্কার রুপির দুইটি জামানতের বিনিময়ে জামিন মঞ্জুর পেয়েছেন তিনি। জামিন পেলেও ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে সেনানায়েকের উপর।


২০২০ সালের এলপিএলে লঙ্কান ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। জানা গেছে, দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ পাতানোর জন্য প্রলুব্ধ করেছিলেন এই লঙ্কান ক্রিকেটার। এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য কলম্বোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়েকের ওপর তিন মাসের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার জন্য নির্দেশ দিয়েছিল গত ১৪ আগস্ট।তবে তিন মাস হওয়ার আগেই সেনানায়েকেকে গ্রেফতার করেছে অনুসন্ধান ইউনিট। বুধবার নিজেই আত্মসমর্পণ করেছিলেন সেনানায়েকে। তারপর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন সচিত্র সেনানায়েকে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সেনানায়েকের। ২০১৬ সালে লঙ্কান জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন তিনি।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category