বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

‘খালেদা জিয়াকে ৪৮ ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসা করতে দিতে হবে’:মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

কোন ছলচাতুরী করে লাভ নাই, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসা ব্যবস্থা করার হুশিয়ারী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন “খালেদা জিয়া কে দ্রুত মুক্তি দিন, শুধু আমেরিকা নয়, দেশের জনগণও আপনাদের স্যাংশন দিচ্ছে, তাই তত্ত্বাবধাযক সরকারের অধীনে নির্বাচন দিন।”

খালেদা জিয়া অন্তত অসুস্থ, অনেক অনেক বেশি অসুস্থ,ডাক্তাররা বলেছে তার শারীরিক অবস্থা ভালো নয়ড়ড়-তারঁ বাংলাদেশে আর চিকিৎসা নেই-তাকে বিদেশে না নেয়া গেলে বাঁচানো দুষ্কর হতে পারে বলেও জানান মির্জা ফখরুল।

রোববার বিকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর বিএনপি  আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখন দেখলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জিততে পারবে না, তখনই তারা সংসদে তা বাতিল করেছে। ফখরুল বলেন, আজকে গায়ের মধ্যে আগুন লেগেছে। বাইডেন সাথে সপরিবারে ছবি তুলে খুব দেখেছিল। বলেছিলেন আর আমেরিকা যাবেন না,  অথচ তিনি আমেরিকা থাকা অবস্থায় ভিসা নীতি কার্যকর করা হলো।

ভিসা নীতি বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য অপমানজনক। আওয়ামী লীগের জন্য তাও আমাদের দেখতে হলো বলেও মন্তব্য করেন।

কিছু কিছু পুলিশ কর্মকর্তা একটা বেআইনি সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য দমন পীড়ন করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিভিন্ন কুঞ্জে কুঞ্জে আমলারা মিটিং করে বেড়াচ্ছে-যেকোন মূল্যে গুম খুন করেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। গুম খুন-দুর্নীতির সাথে জড়িত সরকার কর্মকর্তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এতোটা মরিয়া যে, যতটা আওয়ামী লীগও মরিয়া না।

আব্বাস বলেন, শেখ হাসিনা,র ছেলের  বিদেশে বাজেয়াপ্ত করা সম্পত্তি এদেশের জনগণ, এর জন্য আমাদের বহু কথা আছে- আপনি ( শেখ হাসিনা) যেভাবে সহজে বলেছেন, দেখছেন বিষয়টা -বিষয়টা এতো সহজ নয়।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আদালতে সাজা প্রাপ্ত আওয়ামী লীগের নেতারা বিদেশে চিকিৎসা করতে পারলে তাহলে কেন খালেদা জিয়ার করতে পারবেন না? আদালতের বিচারকদের একদিন এর হিসাব দিতে হবে। আদালতও খালেদা জিয়ার সাথে ন্যায় বিচার করছে না, নির্দয় ব্যবহার করছে।

তিনি বলেন, আমাদের আন্দোলন Do or die, খালেদা জিয়া কে জেলে রেখেও শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারবেনা। এখন আমাদের সামনে যেতে হবে, প্রয়োজনে গুলি খেতে খেতেই সামনে যেতে হবে। আমরা চাইলে এখনই শেখ হাসিনা,র বাসভবন ঘেরাও করতে পারি।  এখন আমরা জেলে যাবো না, তোমরা যারা গুম খুন টাকা পাচার করেছো,তোমরা বিদেশেতো যেতে পারবেনা, তোমাদেরই জেলে যেতে হবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম খালেদা জিয়াকে এ সরকার ভয় পায়-কারন তিনি গণতন্ত্রের কথা বলে, তাই তাকে ধ্বংস করে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে চায়।

৪৮ ঘন্টার মধ্যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেয়ার হুশিয়ারি দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বে কতগুলো ফ্যাসিস্ট সরকার আছে, যারা দখলদারীর মাধ্যমে -তাদেরকে স্যাংশন দেয়া হয়।আপনাদের শুধু বিচারই হবে না,বাংলাদেশের জনগণের সামনে মুখোমুখি হতে হবে আপনাদের।

খসরু বলেন, খালেদা জিয়া সারাজীবন কারো সাথে আপোষ করেননি, এবারও আপনাদের সাথে আপোষ করবেন না – আগামী ৪৮ ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন-অন্যত্থায় আপনাদের কোন রক্ষা নাই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন তো শেখ হাসিনা,র কথায় প্রমাণিত হলো যে, তার ছেলের বিশাল সম্পদ বিদেশের মাটিতে, এগুলো যদি খাটি টাকা হয় তাহলে বাজেয়াপ্ত হওয়ার ভয় কিসের?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category