শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট রোববার

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

দুই শীর্ষ তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নতুন দলে নাম লিখিয়েছেন; এ খবর চাউর হয়েছে আগেই। ফরচুন বরিশাল ছেড়ে সাকিব রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন আগেই। একইভবে খুলনা টাইগার্সের মায়া ত্যাগ করে তামিম ইকবালের নতুন গন্তব্য ফরচুন বরিশাল।

এর বাইরে শীর্ষ তারকাদের কে কোন দলে? ভিনদেশি নামি ও প্রতিষ্ঠিত খেলোয়াড়দের কারা খেলবেন এবারের বিপিএলে? তা জানা যাবে আগামীকাল রোববার। বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে এদিন। পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে রোববার দুপুর ১২ টায় শুরু প্লেয়ার্স ড্রাফট।

৪৪৩ জন বিদেশি আর ২০৩ স্থানীয় ক্রিকেটার ৬ ক্যাটাগরিতে অংশ নেবেন এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৮০ লাখ টাকা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুশফিকুর রহিমই আছেন ‘এ’ ক্যাটাগরিতে। এছাড়া ৪ জন আছেন ‘বি’ ক্যাটাগরিতে (পারিশ্রমিক ৫০ লাখ)। ১৮ জনকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে (৩০ লাখ)। ৩১ ক্রিকেটার আছেন ‘ডি’ ক্যাটাগরিতে (২০ লাখ)। ৭৫ জন আছেন ‘ই’ক্যাটাগরিতে (১৫ লাখ), এফ ক্যাটগারিতে ২৯ (১০ লাখ) এবং ‘জি’ক্যাটাগরিতে ৪৫ জন (৫ লাখ) আছেন।

নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিযোগি দল প্লেয়ার্স ড্রাফটের আগে ৪ জন করে ক্রিকেটার দলে রেখে দিতে পারবেন। আর বিদেশি ক্রিকেটার দলে রাখা এবং প্লেয়ার্স ড্রাফটের বাইরে সরাসরি দলে ভেড়ানোয় কোন বাধ্যবাধকতা নেই। আগের বছর খেলা যত খুশি ক্রিকেটারকে রেখে দেয়া যাবে। একইভাবে ড্রাফট ছাড়া বিদেশি ক্রিকেটার দলে নেয়ার ক্ষেত্রেও কোন বাধ্যবাধকতা নেই।

রংপুর রাইডার্স

রিটেইন
স্থানীয়: নুরুল হাসান সোহান, শেখ মাহদি ও হাসান মাহমুদ।

বিদেশি: নিকোলাস পুরান ও আজমতউল্লাহ ওমরজাই।

সরাসরি দলে নেয়া স্থানীয় ক্রিকেটার: সাকিব আল হাসান।

সরাসরি যে সব বিদেশি যোগ দিয়েছেন: বাবর আজম, ইনসানউল্লাহ (পাকিস্তান), মাথিসা পাতিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ব্রেন্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।

সিলেট স্ট্রাইকার্স

রিটেইন: মাশরাফি মর্তুজা, জাকির হাসান, তানজিম সাকিব।

সরাসরি দলে নেয়া স্থানীয় ক্রিকেটার: নাজমুল হোমেসন শান্ত।

খুলনা টাইগার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category