শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এশিয়ান গেমস নারী ক্রিকেট: সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

বৃষ্টির কবলে পড়েছে হাংজু এশিয়ান গেমসের নারী ক্রিকেট। ১৯ সেপ্টেম্বর বাছাইয়ের গ্রুপপর্ব দিয়ে নারী ক্রিকেট শুরু। বৃষ্টির বিড়ম্বনা শুরু কোয়ার্টার ফাইনাল থেকে। শেষ আটের লড়াই থেকে সরাসরি খেলছে বাংলাদেশ।

চারটি কোয়ার্টার ফাইনালের তিনটিই বৃষ্টি ভাসিয়ে দিয়েছে। বৃহস্পতিবার দুটি ম্যাচ না হওয়ায় আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান।

শুক্রবার শেষ দুই কোয়ার্টার ফাইনালের মধ্যে শ্রীলংকা ও থাইল্যান্ডের ম্যাচটিতে বৃষ্টি হানা দিলে ১৫ ওভারের খেলা হয়েছে। শ্রীলংকা ৮ উইকেটে জিতে সেমিফাইনালে উঠেছে।

শেষ কোয়ার্টার ফাইনাল ছিল বাংলাদেশ ও হংকংয়ের। বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচ বাতিল করা হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে বাংলাদেশ।

গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর। হাংজুর ঝিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকার মেয়েরা।

বাংলাদেশ জিতলে নিশ্চিত হবে রৌপ্য পদক। তারপর লড়বে স্বর্ণের জন্য। আর ভারতের কাছে হেরে গেলে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে ২৫ সেপ্টেম্বর।

২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য জিতেছিল। বাংলাদেশের মেয়েরা দুইবারই স্বর্ণের লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরেছে। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্রিকেট ডিসিপ্লিন ছিল না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category