শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মা হচ্ছেন ঋতাভরী, সন্তানের বাবা কে!

  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুটি সুখবর দিলেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যে খবরে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে অভিনেত্রী ঋতাভরী জানান, মা হতে চলেছেন তিনি। ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, আমি এবং আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা একান্ত কাম্য।

এমন খবরে নেটিজেনদের চোখ কপালে। তাহলে অভিনেত্রীর সন্তানের বাবা কে, এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। অনেক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, কখন কাকে বিয়ে করলেন ঋতাভরী?
এমন হাজারো প্রশ্ন কমেন্ট বক্সে এলেও তার কোনো জবাব দেননি ঋতাভরী। তাই নেটিজেনের একদল বলছেন, কোনো সিনেমার প্রচার হতে পারে এটি। আবার নেটিজেনের অন্য একদল বলছেন, সত্যি হয়তো মা হতে চলেছেন অভিনেত্রী।
 
কারণ হিসেবে ওইদল যুক্তি দিয়েছেন, এর আগে টালিউড অভিনেত্রী নুসরাত জাহান এবং বলিউড নায়িকা ইলিয়ানা ডি’ক্রুজও অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। সেই একই পথ হয়তো অনুসরণ করছেন নায়িকা।    

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category