বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

আগামী বছরের হজের কোটা ঘোষণা

  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

২০২৪ সালের হজের কোটা ঘোষণা করেছে সৌদি সরকার। আগামী বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে মক্কায় যেতে পারবেন।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৪৫/২০২৪ সনের হজ আগামী বছরের ১৭ জুন অনুষ্ঠিত হবে। এজন্য সৌদি সরকার কর্তৃক বাংলাদেশকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।

এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৬৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৩ হাজার ৪০০ জন হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া গাইড ও মোনাজ্জেম থাকবেন ৩ হাজার ৬০০ জন।

এর আগে, চলতি বছর বাংলাদেশের জন্য হজের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ছিল। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জনের কোটা ছিল। কিন্তু বেশ কয়েকবার নিবন্ধনের সময় বাড়িয়েও সেই কোটা পূরণ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category