বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

অবশেষে ঢাকা থেকে রংপুর রেঞ্জে গেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। তিনি রংপুর রেঞ্জে যোগদান করেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে  বিষয়টি জানিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) পংকজ চন্দ্র রায়।

তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বরখাস্ত) হারুন বুধবার আমাদের অফিসে যোগদান করেছেন।

গত ১২ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত হওয়া রমনা জোনের সাবেক এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। আদেশের এক সপ্তাহ পর তিনি সেখানে গেলেন।

৯ সেপ্টেম্বর নারীঘটিত একটি ঘটনায় শাহবাগ থানা হেফাজতে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্মমভাবে প্রহরের ঘটনায় প্রথমে পিএমও উত্তর বিভাগে বদলি করা হয় হারুন অর রশিদকে। পরে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়। ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে তাকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে পুলিশ সদরদপ্তর।

এদিকে দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপি গঠিত তদন্ত কমিটি আরও তিন দিন সময় পেয়েছে। যা আগামী রোববার শেষ হচ্ছে। এডিসি হারুন ও সানজিদা আফরিনের ঘটনায় ডিএমপির তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার শেষদিন ছিল।

এডিসি হারুনকাণ্ডে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে এনে নির্যাতন করেন তৎকালীন এডিসি (সাময়িক বরখাস্ত) হারুন অর রশিদ ও থানা পুলিশের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category