শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

‘থ্রি ইডিয়টস’ খ্যাত অখিল মিশ্র আর নেই

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অখিল মিশ্র আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। জানা গেছে, তিনি নিজের বাড়িতেই রান্নাঘরে কাজ করছিলেন। সেখানেই হঠাৎ পিছলে পড়ে গিয়েছিলেন। এরপরই ঘটে গেছে এমন মর্মান্তিক ঘটনা।

অভিনেতা অখিলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কীভাবে অভিনেতার মৃত্যু হলো তা এখন পর্যন্ত জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’-এ প্রকাশিত খবরে জানা গেছে, অখিলের স্ত্রী সুজানা সে সময় বাড়িতে ছিলেন না। শুটিংয়ের জন্য হায়দারাবাদে ছিলেন। স্বামীর এমন খবর শুনেই তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। স্বামীর এ মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছেন স্ত্রী সুজানা।

কান্নায় জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে, আমার দ্বিতীয়ার্ধ চলে গেছে৷’ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় লাইব্রেরিয়ান দুবের চরিত্রে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন তিনি। এছাড়াও ‘উত্তরণ’-এ উমেদ সিং ‘বুন্দেলার’-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার চলচ্চিত্রের কাজের মধ্যে রয়েছে ‘ডন’, ‘ওয়েল ডন আব্বা’, ‘হাজারন খোয়াইশেইন আইসি’ সহ আরও অনেক সিনেমা। অভিনেতার চলে যাওয়ায় ভেঙে পড়েছেন তার স্ত্রী সুজানা।

অখিলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় শোববিজ ভুবনে। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়েছেন ভক্ত-অনুরাগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category