মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Title :

ঢাবিতে ক্ষুদে গবেষক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান চিন্তার চাষ-এর উদ্যোগে আজ ২১ সেপ্টেম্বর (২০২৩) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘৮ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।

চিন্তার চাষ-এর চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো-এর পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এরকম আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্কুল পর্যায় থেকেই গবেষণার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়। স্কুল জীবন থেকে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করলে জ্ঞান নির্ভর অর্থনীতি, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সম্মেলনে অংশগ্রহণকারী ক্ষুদে গবেষকরা উদার ও মানবিক মূল্যবোধ ধারণ করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন স্কুলের ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা গবেষণা পত্র, ধারণা পত্র ও পোস্টার উপস্থাপন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category