বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

নেত্রকোনায় সাড়ে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

নেত্রকোনার দুর্গাপুরে ৪ হাজার ৪৫৫ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে একটি ট্রাক জব্দ করলেও কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিমুলতলী এলাকায় চোরাকারবারিরা ট্রাক ফেলে চলে গেলে এসব চিনি জব্দ করা হয়। ট্রাকে ৯৯ বস্তায় ৪ হাজার ৪৫৫ কেজি চোরাই চিনি রয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাক থেকে ৪৫ কেজি ওজনের ৯৯ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯০ হাজার ৫০ টাকা। সীমান্ত দিয়ে এই চিনিগুলো দেশে প্রবেশ করার পর বস্তা বদলিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে পুলিশ আসার সংবাদ পেয়ে ট্রাক চালক পালিয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category