রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বলিউড সিরিজে গান করল তাবিব ও ‘গাল্লিবয় রানা’

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

বলিউড সিরিজের জন্য গান করেছে ‘গাল্লিবয় রানা’ ও মাহমুদ হাসান তাবিব। সম্প্রতি ভারতের জনপ্রিয় ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কালা’ নামের সিরিজ। আর সেখানেই শোনা যাবে তাদের এ গানটি।

‘চাপ নাই’ শিরোনামে গানটি টি-সিরিজে নতুন ধাঁচে ইতোমধ্যে প্রকাশ করেছে। জানা যায়, ২০২১ সালে তাবিব ও রানার প্রকাশিত এ গানটি নিয়ে আগ্রহ প্রকাশ করে ‘কালা’ সিরিজের টিম

এ বিষয়ে মাহমুদ হাসান তাবিব বলেন, ‘আমি ও রানা অনেকদিন আগে একটি গান করেছিলাম, যেটি বিখ্যাত ডিরেক্টর বিজয় নাম্বিয়ারের মনে ধরে যায়। আমাদের কল করলেন। আমরা কোলাবোরেশান করলাম।’

গত ১৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলারধর্মী ‘কালা’ সিরিজটি। এটি নির্মাণ করেছেন বিজয় নাম্বিয়ার। এতে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, রোহান বিনোদ মেহরা, নিভীতা পিথুরাজ, তাহের শাব্বির, হিতেন তেজওয়ানিসহ প্রমুখ।
 
উল্লেখ্য, ২০১৮ সালে পথশিশু রানাকে নিয়ে ‘আমি রানা গাল্লিবয়, ঢাকাইয়া গাল্লিবয়’ গানটি করে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবিব। এর পরে সমাজের নানা ধরনের অসঙ্গতি, অনিয়ম নিয়ে র‍্যাপ ঘরানার গান করে জনপ্রিয় হয়ে ওঠেন দু’জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category