মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এশিয়া কাপের সেরা একাদশে সাকিব

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল প্রত্যাশিত সাফল্য না পেলেও অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত। পুরো আসর জুড়েই ব্যাটে-বলে স্বপ্রতিভ ছিলেন সাকিব।

সুপার ফোরপর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে টানা দুই হারে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় টাইগাররা। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টাইগার অধিনায়কের ৮০ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে অসাধারণ জয় পায় বাংলাদেশ। সদ্য সমাপ্ত এই আসরে ব্যাট হাতে ৪৩ গড়ে সাকিবের সংগ্রহ ১৭৩ রান। বল হাতে তুলে নিয়েছেন ৩টি উইকেট।

যার কারণে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র ঘোষিত এশিয়া কাপের সেরা একাদশে নিজের জায়গা নিশ্চিত করেছেন টাইগার অধিনায়ক।

‘ক্রিকইনফো’র ঘোষিত সেরা একাদশে রয়েছেন ৬ ভারতীয়। তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন-শুভমান গিল, রোহিত শর্মা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

ফাইনালে বাজেভাবে হারে যাওয়া শ্রীলঙ্কা থেকে সেরা একাদশে এসেছেন ৩ ক্রিকেটার। তারা হলেন- কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা এবং দুনিথ ওয়াল্লালাগে। এছাড়া পাকিস্তান থেকে একাদশে স্থান পাওয়া একমাত্র খেলোয়াড় শাহিন শাহ আফ্রিদি।

আসরে গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র জয়ে সুপার ফোরে কোয়ালিফাই করে বাংলাদেশ। এরপর সুপার ফোরে শুরুর দুই হারেই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যায় টাইগারদের। ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের অষ্টম শিরোপা জিতে ভারত।ক্রিকইনফোর বাছাই করা এশিয়া কাপের সেরা একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ওয়াল্লালাগে, শাহিন শাহ আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category