মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভিয়েতনামের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল সোমবার বিকেলে ভিয়েতনাম রওয়ানা হয়েছে। আগামী বুধবার ভিয়েতনামে শুরু হবে চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের খেলা। বাংলাদেশ ও স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও এই গ্রুপে আছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন।

কোচ মাহবুবুর রহমান লিটুর দল বুধবার প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর ফিলিপাইনের সঙ্গে। ২৪ সেপ্টেম্বর শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

গত এপ্রিল সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ ‘ডি’ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। বাংলাদেশ গ্রুপের দুই ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ এবং সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভিয়েতনামের টিকিট পেয়েছিল।

দ্বিতীয় রাউন্ডে ৮টি দেশ খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপের চার দেশ হচ্ছে-দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান ও ভারত।প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। যে পর্বে সরাসরি খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়া, জাপান, উত্তর কোরিয়া ও চীন। আগামী বছর ৭ থেকে ২০ এপ্রিল ৮ দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা হবে ইন্দোনেশিয়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category