রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

কামাল রাজের সিনেমায় শরিফুল রাজ

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ প্রজন্মের আলোচিত অভিনেতা শরিফুল রাজ। তার সিনেমার নাম ‘ওমর’। এতে নাম ভূমিকায় দেখা যাবে শরিফুল রাজকে।

‘ওমর’ সিনেমায় অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। এ প্রসঙ্গে রাজ তার ফেসবুকে লিখেছেন, ‘ওমর’ সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি তার সাথে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ।মোস্তফা কামাল রাজ আরও লেখেন, আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। আমাদের সঙ্গে আছে আরেক রাজ। তিনি হলেন চিত্রগ্রাহক রাজু রাজ। আমরা তিন রাজ একসাথে আসছি।

মোস্তফা কামাল রাজের এ নতুন সিনেমায় এরই মধ্যে এ সময়ের তিন খ্যাতিমান তারকাকা চুক্তিবদ্ধ হয়েছেন। তারা হলেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। সম্প্রতি পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেন রাজ।‘ওমর’ সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। এর আগে সিনেমা তার নিমির্ত প্রতিটা সিনেমা আলোচিত হয়েছে। সিনেমাগুলো হলো- ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ ও ‘যদি একদিন’। এর সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category