মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :

রাজৈরে ছাত্রদলের আনন্দ র‍্যালি

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

মাদারীপুরের রাজৈরে উপজেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ র‌্যালি করেছে নেতার্মীরা। শুক্রবার বিকেলে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির অগ্রভাগে ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক হিমেল আল ইমরান, উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মাতুব্বর ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় আনন্দ শোভাযাত্রায় অংশ নেন মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম ও মহাদেব সূত্রধর, রাজৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তরিকুল মাতুব্বর ও পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ সরদার এবং সরকারি রাজৈর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category