শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এমবাপের জোড়া গোলের পরও হার পিএসজির

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

মেসি নেই, নেইমার নেই। আছেন শুধু কিলিয়ান এমবাপে। সঙ্গে যোগ হয়েছেন অবশ্য ওসমান ডেম্বেলে। কিন্তু মৌসুমের শুরুটা বেশ অম্লমধুরভাবেই শুরু হয়েছে পিএসজির। আগের চার ম্যাচের দুটিতে জয়, দুটিতে ড্র ছিল তাদের। কিন্তু পঞ্চম ম্যাচে এসে মৌসুমে প্রথম হারের স্বাদ নিতে হলো প্যারিসের জায়ান্টদের।

কিলিয়ান এমবাপে জোড়া গোল করেও জেতাতে পারলেন না দলকে। নিজেদের মাঠে নিসের কাছে ২-৩ গোলে পরাজয় মানতে বাধ্য হলো পিএসজির ফুটবলাররা। নিসের হয়ে জোড়া গোল করেছেন তেরেম মোফি এবং গায়েতান ল্যাবোর্দে।

ঘরের মাঠে এমবাপে জোড়া গোল করবেন, তবুও হারতে হবে দলকে- এমনটা হয়তো কল্পনাও করতে পারেননি পিএসজি সমর্থকরা। আগামী মঙ্গলবারই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামবে পিএসজি। নিজেদের মাঠেই ম্যাচটি আয়োজন করবে তারা। তার আগে ঘরের মাঠে এভাবে পরাজয়, নিশ্চিত চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে লুইস এনরিখের কপালে।

এই পরাজয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে নেমে গেলো পিএসজি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এএস মোনাকো এবং ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিসে।

ম্যাচের পর লুইস এনরিকে বলেন, ‘নিসে খুবই কঠিন একটি দল। তাদের রয়েছে আকর্ষণীয় একটি গেম প্ল্যান। আমি মনে করি, শারীরিকভাবেও তারা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিলো। এছাড়া প্রতিটি কাউন্টার অ্যাটাকে তারা ছিল অসাধারণ।’

ম্যাচের ২১তম মিনিটে প্রথম গোল করে নিসেকে এগিয়ে দেন তেরেম মোফি। এরপর ২৯তম মিনিটে গোল করে দলকে সমতায় নিয়ে আসেন এমবাপে। ৫৩তম মিনিটে নিসেকে দ্বিতীয়বারের মত এগিয়ে দেন গায়েতান ল্যাবোর্দে। ৬৮তম মিনিটে তৃতীয় গোল করেন তেরেম মোফি। পিএসজির পরাজয় যেন তখনই নির্ধারণ হয়ে গিয়েছিলো। ৮৭তম মিনিটে আরেকটি গোল করে শুধু ব্যবধান কমান এমবাপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category