শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বলিউড অভিনেতা রিও কাপাডিয়া আর নেই

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

চলে গেলেন বলিউড অভিনেতা রিও কাপাডিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ১৩ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘চাক দে ইন্ডিয়া’সিনেমার আলোচিত এ অভিনেতা। তার মৃত্যুতে বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শাহরুখের সহ-অভিনেতা রিওর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তার বন্ধু ফয়জুল মালিক। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট জানা যায়নি। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো ধরনের বিবৃতি প্রকাশ করা হয়নি।

জানা গেছে, আজ (১৫ সেপ্টেম্বর) এ অভিনেতার সৎকার করা হবে গোরেগাঁওর এক শ্মশানে। মৃত্যুকালে তার স্ত্রী মারিয়া ফারাহ এবং দুই ছেলে আমন এবং বীরকে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের সবাই শোকে ভেঙে পড়েছেন।

রিও তার ক্যারিয়ারে অনেক সিনেমায় কাজ না করলেও, যে কয়টি করেছেন তা তুমুল আলোচিত ও জনপ্রিয় হয়েছে। শেষবার তাকে জোয়া আখতারের ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন ২’-এ অভিনয় করতে দেখা গিয়েছিল। এতে ম্রুণাল ঠাকুরের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন রিও। চরিত্রটি সবার কাছ থেকে ব্যাপক প্রশংসা লাভ করেছিল।

রিও এর আগে একাধিক বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন। তার ক্যারিয়ারের আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘চাক দে ইন্ডিয়া’, ‘দিল চাহতা হ্যাঁয়’, ‘মরদানি’ ইত্যাদি।চলতি বছর জুন মাস পর্যন্ত রিওকে ইনস্টাগ্রামে সক্রিয়ভাবে ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছিল। প্যারিসে ছুটি কাটানোর কথাও ভক্তদের জানিয়েছিলেন সেখানে। তার এমন হঠাৎ চলে যাওয়ায় ভক্ত-অনুরাগীরা বিস্মিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category