মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :

বেশি দামে ডিম ও পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম ও পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের প্রধান বাজারে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট ৩৫০০ টাকা জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম ও পেঁয়াজ বিক্রির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায়  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযােনর সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ওষুধ বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারী থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category