শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, হালান্ড, এমবাপে; কেউ নেই ব্রাজিলের

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

বর্ষসেরা ফুটবলারের প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ‘ফিফা দ্য বেস্ট’ নামে বর্ষসেরার এই পুরস্কার দেওয়া হয় সেরা ফুটবলারকে। বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপেসহ মোট ১২ জন ফুটবলার।

ব্যালন ডি’অরের তালিকায় নাম ছিল না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার ফিফা দ্য বেস্টের প্রাথমিক তালিকায়ও নাম উঠলো না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের।

শুধু তাই নয়, ১২ জনের সংক্ষিপ্ত এই তালিকায় নাম নেই ব্রাজিলের কোনো ফুটবলারেরও। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোরও জায়গা হয়নি মনোনীতদের তালিকায়।

গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হবে ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার। আগামী ৬ অক্টোবর বিজয়ীর হাতে উঠবে ‘দ্য বেস্ট’ এর পুরস্কারটি। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়া ১২ জনের মধ্যে ৬ জনই ট্রেবলজয়ী ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন।

ফিফা দ্য বেস্টের প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা

হুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোগান, আর্লিং হালান্ড, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ভিক্টর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category