শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভিয়েতনামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু, ভবন মালিক গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ Time View

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বহুতল একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ৩৭ জন। এ ঘটনায় এরইমধ্যে ওই ভবনের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গত ২০ বছরের মধ্যে এটি ভিয়েতনামের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।  

 মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে ভবনটির পার্কিং ফ্লোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সে। অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও ১০০ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৩৭ জন দগ্ধ রয়েছেন।

ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে দেড় শতাধিক মানুষ ছিলেন। ওই এলাকার রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে।

 
এদিকে, ভবনে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা না রাখার অভিযোগে ভবনটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category