বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

যাত্রীবাহী বাসে কোকেন ফেলে পালালো পাচারকারি

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ Time View

কক্সবাজারের সদরে যাত্রীবাহী বাস থেকে ৯২০ গ্রাম কোকেন উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী৷

তিনি জানান, সকালে কক্সবাজারগামী বাসে করে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযানে নামে। সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক বাসটি দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। এ সময় বাসটিতে থাকা পাচারকারীরা কৌশলে পালিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী আরো জানান, পরে বাসটিতে পাচারকারীর ফেলে যাওয়া একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে পাওয়া যায় ৯২০ গ্রাম কোকেন। উদ্ধার করা ওই কোকেন বিজিবির ব্যাটালিয়ন দফতরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category