মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এশিয়া কাপ: ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামী ১৫ সেপ্টেম্বর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে বুধবার (১৩ সেপ্টেম্বর) বিসিবি জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন না বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সন্তান জন্ম নেয়ার কারণে, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরই বাংলাদেশে এসেছিলেন মুশফিকুর রহিম। নবাগত সন্তান এবং স্ত্রীকে সময় দিতেই বাংলাদেশ এসেছিলেন মুশফিক। কথা ছিল বুধবার ছুটি কাটিয়ে আবারও শ্রীলঙ্কায় যাবেন মুশফিক। তবে মুশফিকের স্ত্রী এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় বিসিবি থেকে আরও কিছুদিনের ছুটি চেয়েছেন টাইগার এই ক্রিকেটার।


বিসিবির ক্রিকেট অপারেসন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছেন, তাঁর স্ত্রী এখনো সুস্থ হননি। এই মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাঁকে ছুটি দেয়া হচ্ছে।’
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দিনই গত রোববার (১০ সেপ্টেম্বর) মুশফিকুর রহিম বাংলাদেশের বিমান ধরেছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুসংবাদ দেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিক জানান, কন্যা সন্তানের জনক হয়েছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান।
এরই মধ্যে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের। সুপার ফোরে উঠে প্রথম দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বরের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category