বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
উন্নত ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ায় মির্জা আব্বাস দুই ঘণ্টার চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ১৭ দিনে পা হারালেন চারজন টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক ক্রিকেট থেকে রুবেলের অবসরের ঘোষণা সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম আন্দামান সাগরে ট্রলারডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, রয়েছেন বাংলাদেশিও হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু থাইল্যান্ডে নববর্ষের উৎসবে সড়ক দুর্ঘটনায় ১৫৪ প্রাণহানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

রোববার বাদ আসর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইতুল আমিন চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এবং বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

বক্তারা অভিযোগ করে বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে টালবাহানা করছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে জনগণের রায় উপেক্ষা করা হলে দেশ সংঘাতময় পরিস্থিতির দিকে ধাবিত হতে পারে বলে তাঁরা হুঁশিয়ারি দেন। নেতৃবৃন্দ গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সভাপতি মাহবুবুল আলম, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম এবং মুফতি নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভায় বক্তারা জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার তাগিদ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category