বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

৬ দশক পর কমলো চীনের জনসংখ্যা

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

১৯৬১ সালের দুর্ভিক্ষের পর এই প্রথম চীনের জনসংখ্যা কমেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশটির জনসংখ্যা ৮ লাখ ৫০ হাজার কমেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএস  থেকে এ তথ্য জানা যায় ।

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল শেষে চীনের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজারে।  ৯৫ লাখ ৬০ হাজার মানুষের জন্মের বিপরীতে দেশটিতে মারা গেছেন প্রায় ১ কোটি ৪ লাখ মানুষ।

এনবিএসের হিসেবে, চীনে এখন নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। প্রায় ৭২ কোটি পুরুষের বিপরীতে রয়েছেন ৬৯ কোটি নারী। দেশটির এক সন্তান নীতির কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

২০১৬ সালে এই নীতি তুলে নেবার পর অনেক পরিবার তিনটি করে সন্তান নেবার পরও জনসংখ্যা কমার প্রবণতা কমছে না। এছাড়া চীনে সন্তান পালনের খরচ বেড়ে যাওয়াও একটি কারণ বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের হিসেবে, ২০৫০ সাল নাগাদ চীনের জনসংখ্যা ১০ কোটি ৯ লাখের মত কমে যাবে। আর শিগগিরই ভারত আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে। এরই মধ্যে তাদের জনসংখ্যা ১৪০ কোটিতে পৌঁছেছে বলে বিভিন্ন হিসেবে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category