রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

৫ জেলায় শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৬ Time View

মোটামুটি সারাদেশেই শীতের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা কমে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ শৈত্যপ্রবাহ আগামী দুদিন অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে চুয়াডাঙ্গায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস টেকনাফে। আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে গত কয়েকদিন ধরে যে বৃষ্টির প্রবণতা ছিল তা আপাতত কেটে গেছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

তিনি বলেন, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুদিন এ শৈত্যপ্রবাহ অব্যাহত এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এরপর আবার তাপমাত্রা বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে রাজশাহীতে ৯ দশমিক ৪ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৩ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১০ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি।

এদিন সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫, চট্টগ্রামে ১০ ও সন্দ্বীপে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category