বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

৪৬ অলআউট, টেস্ট ইতিহাসে বেশ কয়েকটি লজ্জার রেকর্ডে ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

কদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে ভারত। সেই দলটিই নিউজিল্যান্ডকে ডেকে এনে পড়লো মহাবিপদে। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে কিউই বোলারদের তোপে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস। তাতে করে বেশ কয়েকটি লজ্জার রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল।

৪৬– টেস্টে ঘরের মাঠে এটিই ভারতের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার নজির। এর আগে দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৫ রানে অলআউট হয়েছিল ভারত।

সবমিলিয়ে এটি ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড ওভালে ৩৬ রানে এবং ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হয়েছিল দলটি।

-ভারতের ৪৬ রানে অলআউট হওয়ার ঘটনা এশিয়ার মাঠে টেস্টে কোনো দলের সর্বনিম্ন। এর আগে এই লজ্জার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়রা অলআউট হয়েছিল ৫৩ রানে, ২০০২ সালে শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ৫৩ রানেই অলআউট হয় পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে কোনো দলের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে ভারত। এর আগে ২০১২ সালে নেপিয়ারে নিউজিল্যান্ড ৫১ রানে অলআউট করেছিল জিম্বাবুয়েকে।

-ছেলেদের টেস্টে টস জিতে ব্যাটিং নিয়ে ভারতের চেয়ে কম করে প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র তিনটি দল।

-ভারতের পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। সেরা আট ব্যাটারের মধ্যে পাঁচজনেরই শূন্য রানে আউট হওয়ার নজির টেস্ট ক্রিকেটে মাত্র দ্বিতীয়বার। এর আগে ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল অস্ট্রেলিয়া।

সূত্র: ক্রিকইনফো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category