রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

৪২ বছর বয়সেও অ্যাশেজ খেলতে চান অ্যান্ডারসন

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

এখনই অবসর নিচ্ছেন না ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ৪২ বছর বয়সেও অ্যাশেজ খেলতে চান এই পেসার। জেমস অ্যান্ডারসন বলেছেন যে, তিনি ৪২ বছর বয়সেও দেশের জার্সি গায়ে অ্যাশেজ খেলতে চান। তিনি কতক্ষণ খেলা চালিয়ে যেতে চান জানতে চান। ৪০ বছর বয়সী তারকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০২৫-২৬ সালের অ্যাশেজ খেলতে চান তিনি। সেই সফর নিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন জেমস অ্যান্ডরসন।

ইংল্যান্ড টেস্ট দলের সবচেয়ে সফল বোলার হলেন জেমস অ্যান্ডারসন। তিনি বহু বড় রেকর্ড নিজের নামে লিখেছেন। বেশকিছু দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে প্রথম উইকেট নিয়ে ১১০ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছিলেন জিমি অ্যান্ডারসন। সেই সময়ে তিনি বিশ্বের প্রথম ফাস্ট বোলার হয়েছিলেন যিনি চল্লিশ বছর বয়সে টেস্টে উইকেট নিয়েছিলেন।

এক্ষেত্রে অস্ট্রেলিয়ার সিডনি বার্নসকে পিছনে ফেলেছিলেন তিনি। কারণ অস্ট্রেলিয়ার সিডনি বার্নস ১৯১২ সালে ৩৯ বছর ৫২ দিনের বয়সে টেস্ট উইকেট নিয়েছিলেন। কিন্তু জেমস অ্যান্ডারসন সেটি করেছিলেন ৪০ বছর ১৯ দিনের বয়সে। যেটি টেস্ট ক্রিকেটে অন্যতম রেকর্ড ছিল আর সেটা করেই টেস্টে ইতিহাস তৈরি করেছিলেন অ্যান্ডারসন।

জেমস অ্যান্ডারসনের দিকে তাকালে আপনি বলতে পারেন যে তিনি এখনও ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে শেষ হয়ে যাননি। তিনি দিনে ২০-২৫ ওভার বল করার জন্য যথেষ্ট ফিট রয়েছেন। এছাড়াও তার বোলিং-এ ধারও কমেনি। এর মাঝেই বড় ঘোষণা করেছেন অ্যান্ডারসন।

জেমস অ্যান্ডারসন ডিসেম্বরেই একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে নিজের ২০তম বছর সেলিব্রেশন করেছিলেন। ইংলিশ এই ক্রিকেটার বলেছেন, আমি অবশ্যই মনে করি এটি করার চান্স খুব বেশি। সামনের দিকেই তাকাতে চাই। যদি আমি সেই সফরে যাই তবে আপনি জানেন যে আমি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি ফাটল দিতে পারি।

কিন্তু তার আগে আমায় আমার ফর্ম ধরে রাখতে হবে। আমায় নিজের খেয়াল রাখতে হবে, ভালো বোলিং করতে হবে এবং সেটা ভালো করার চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি তখনও উইকেট নিতে পারি তাহলে সেটা হয়তো করতে পারব। সবকিছু ঠিকঠাক থাকলে আমি আমি সেখানে আরেকটা ট্রিপ করতে পারব।অ্যান্ডরসন মজা করে বলেন, এটা বোকামি, আমার বয়স ৪২ হবে এবং আমি অস্ট্রেলিয়ানদের কাছ থেকে যা পাব তা অসহ্য হবে। তবে আমার মধ্যে এখনও খিদে রয়েছে। তাই যতক্ষণ পারব আমি আমার খেলা চালিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category