মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

২৬ বলে ফিফটি করে রিশাদের রেকর্ড

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

মাত্র ৩২ রানেই ৬ উইকেট হারিয়ে আগেই হার অনেকটা নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাও বড় ব্যবধানে সিরিজ জয়ের ভাবনাতেই ছিল। তাদের সেই ভাবনায় কিছুটা হলেও ছেদ ঘটিয়েছেন রিশাদ হোসেন। সফরকারী বোলারদের নাভিশ্বাস তুলে ঝোড়ো ব্যাটিংয়ে তিনি ফিফটি করেছেন। টাইগারদের হারের ব্যবধান কমিয়ে তিনি ফিরেছেন ৩০ বলে ৫৩ রান করে।

বিধ্বংসী এই ইনিংস খেলতে গিয়ে ৭টি ছয় হাঁকিয়েছেন রিশাদ। আর তাতেই দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড তিনি নিজের দখলে নিয়েছেন। চলতি সিরিজেই সেই রেকর্ডটি নতুন করে লিখিয়েছিলেন জাকের আলি অনিক। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ইনিংসেই তিনি ৬ ছক্কা হাঁকান। যা ছিল টাইগারদের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। সেটাই আজ ভেঙে দিলেন স্পিন অলরাউন্ডার রিশাদ।

এর আগে বাংলাদেশের ৫ জন ব্যাটার মেরেছিলেন এক ইনিংসে ৫টি ছক্কা। সে ৫ জনের তালিকাও দেখে নেওয়া যাক। ২০০৭ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে নাজিমউদ্দিন, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে জিয়াউর রহমান, ২০১৬ সালে ওমানের বিপক্ষে তামিম ইকবাল, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস এবং ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জাকের আলীর স্ট্রাইক রেট ছিল বরাবর ২০০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৫০ পেরুনো ইনিংসে যা পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট। সর্বোচ্চটা এসেছিল মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের দিন তার স্ট্রাইক রেট ছিল  ২২৫.৯২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category