বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ–ভারত ওয়ানডে

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২২৬ Time View

বাংলাদেশ-ভারত আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা, সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা। ৪ ও ৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে।

টিকিট বিক্রি শুরু হবে ৩ ডিসেম্বর সকাল ৯টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রাপ্যতা অনুসারে ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হতে পারে। তবে দর্শকদের জন্য ঠিক কত হাজার টিকিট ছাড়া হচ্ছে, তা জানায়নি বিসিবি।

পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে সবচেয়ে কম, ২০০ টাকা। উত্তর-দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা। ভিআইপি গ্যালারি ১০০০ টাকা ও গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ ঢাকায় আসবে ভারতীয় দল। সিরিজ শুরুর আগে আগামী দুই দিন তারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ না হলেও বাংলাদেশ–ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category