বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিব কেকেআরে

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

আইপিএলের মিনি নিলামের প্রথম দফার ডাকে দল পাননি বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও সাকিব আল হাসান। তবে দ্বিতীয় দফায় কপাল খুলেছে দুজনেরই।

লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। এই দামেই তাকে শেষ মুহূর্তে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

অন্যদিকে সাকিবকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে তার পুরোনো ক্লাব কেকেআর। এই দলের হয়ে দুইবার শিরোপা জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এবারই প্রথমবারের মত আইপিএলে খেলবেন লিটন। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের।

এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল।

এর মধ্যে সাকিব আর মোস্তাফিজই কেবল নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। গত মৌসুমে অবশ্য সাকিব দল পাননি। এবার ফিরলেন কেকেআরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category