রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

১৪ কেন্দ্রের ফলে ভিপি পদে ছাত্রদলের রাকিব, জিএস ও এজিএস পদে এগিয়ে শিবির

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে মোট ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল থেকে ফল ঘোষণা শুরু হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১ হাজার ৬৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। ফলে ভিপি পদে মোট ভোটের হিসাবে রাকিব এগিয়ে রয়েছেন ২৪৭ ভোটে।

এদিকে জিএস ও এজিএস পদে মোট ভোটে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ছাত্র শিবিরের জিএস-এ আব্দুল আলিম আরিফ ১৫৮৭, ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৭৯৩ , এজিএস-এ মাসুদ রানা ১৪৬৬ বি এম আতিকুর রহমান তানজিল ১২৯৭ ভোট পেয়েছেন।

ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব ভূগোলে ৯১৷ নৃবিজ্ঞানে ১১৮, লোক প্রশাসনে ১৩২, ফার্মেসীতে ৫৩, ফিন্যান্সে ২৩১, অনুজীব বিজ্ঞানে ৪৬, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৩৯, সিএসই-তে ৯৪, চারুকলায় ১০৬  বায়োকেমিস্টিতে ৫৭ এবং দর্শনে ১৭৫, প্রাণিবিদ্যায় ১২৮, মার্কেটিংয়ে ১৮৭ ও বোটানি বিভাগে ২১৪ ভোট পেয়েছেন।

ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ভূগোলে ১০০, নৃবিজ্ঞানে ১২৮, লোক প্রশাসনে ১২২, ফার্মেসীতে ৭৮, ফিন্যান্সে ১৩৮, অনুজীব বিজ্ঞানে ৮৭, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৫১, সিএসই-তে ১০৬, চারুকলায় ২১, বায়োকেমিস্টিতে ৮৯, দর্শনে ১১১, প্রাণিবিদ্যায় ১২৮, মার্কেটিংয়ে ২০০ ও বোটানি বিভাগে ৬৫ ভোট পেয়েছেন।

ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা ভূগোলে ৪৫, নৃবিজ্ঞানে ৭৩, লোক প্রশাসনে ৬২, ফার্মেসীে ২৬, ফিন্যান্সে ১১৩, অনুজীবে ৩২, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৮, সিএসই-তে ৫৩, চারুকলায় ৩৬, বায়োকেমিস্টিতে ৩২, দর্শনে ৮০, প্রাণিবিদ্যায় ৬৮, মার্কেটিংয়ে ৮৬ ও বোটানি বিভাগে ৬৯ ভোট পেয়েছেন।

ছাত্র শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ ভূগোলে ৯০, নৃবিজ্ঞানে ১২৩, লোক প্রশাসনে ১২৩, ফার্মেসীতে ৮৩, ফিন্যান্সে ১৬৩, অনুজীব বিজ্ঞানে ৮৫, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৪৬, সিএসই-তে ১১২, চারুকলায় ১৮, বায়োকেমিস্টিতে ৯৮, দর্শনে১৩৫, প্রাণিবিদ্যায় ১৫৪, মার্কেটিংয়ে ২১৪ ও বোটানি বিভাগে ১৪৩ ভোট পেয়েছেন।

ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল ভূগোলে ৪৫, নৃবিজ্ঞানে ১২৬, লোক, প্রশাসনে ১০৬, ফার্মেসীতে ৪৫, ফিন্যান্সে ১৭৮, অনুজীব বিজ্ঞানে ৪০, জেনেটিক ইঞ্জিনিয়ারংয়ে ৩০, সিএসই-তে ৮০, চারুকলায় ৮২, বায়োকেমিস্টিতে ৪২, দর্শনে ১২৪, প্রাণিবিদ্যায় ১০৮, মার্কেটিংয়ে ১৫৩ ও বোটানি বিভাগে ১৩৮ ভোট পেয়েছেন।

ছাত্র শিবির সমর্থিত এজিএস পদপ্রার্থী মাসুদ রানা  ভূগোলে ৯৮, নৃবিজ্ঞানে ১০২, লোক প্রশাসনে ১৩০, ফার্মেসীতে ৭৮, ফিন্যান্সে ১৬৩, অনুজীব বিজ্ঞানে ৮১, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৪২, সিএসই-তে ১০৫, চারুকলায় ১২, বায়োকেমিস্টিতে ৯০, দর্শনে ১১৯, প্রাণিবিদ্যায় ১৩১, মার্কেটিংয়ে ১৯৫ ও বোটানি বিভাগে ১২০ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। বুধবার সকাল সাড়ে ৭সাতটায় প্রথম ফল ঘোষণা করা হয়। এখনো ২৫ টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category