বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

১১৭ রানেই আটকে গেলো বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৮৯ Time View

পাঁচ ম্যাচ সিরিজে ভারতের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে হার। সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ নারী টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।

সিরিজ কি বাঁচাতে পারবে টাইগ্রেসরা। কঠিনই হবে। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে যে পুঁজিটা খুব বড় হয়নি। ৮ উইকেটে ১১৭ রানেই আটকে গেছে নিগার সুলতানার দল। অর্থাৎ জিততে হলে ভারতের মেয়েদের করতে হবে ১১৮।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউর।

ওপেনার দিলারা আক্তারের ব্যাটে শুরুটা বেশ ভালো ছিল। ৩৯ বলের ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে দেন দিলারা। সঙ্গী মুর্শিদা খাতুন ১৬ বলে করেন ৯ রান।মারকুটে দিলারা ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানের ইনিংস খেলে আউট হন। বাংলাদেশ ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ। তিন নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা করেন ৩৬ বলে ২৮। এছাড়া সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২০ বলে ১৬ রান।

১৪তম ওভারে ২ উইকেটে ৮৫ রান থাকলেও এরপর রানের গতি বাড়াতে গিয়ে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরের ব্যাটাররা কেউই ভালো ইনিংস খেলতে পারেননি।

ভারতের রাধা যাদব ২২ রানে নেন ২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category