সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

১০ দিন পর এক ঝলক দেখা গেল টানেলে আটকেপড়া শ্রমিকদের

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

ভারতের উত্তরাখণ্ডের একটি নির্মাণাধীন টানেল ধসে আটকা পড়েছেন ৪১ শ্রমিক। এ ঘটনার দশম দিনে এসে প্রথমবারের মতো এক ঝলক দেখা গেছে তাদের।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টানেলে আটকে পড়া ৪১ শ্রমিককে সোমবার রাতে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে ছয় ইঞ্চির একটি পাইপের সাহায্যে খাবার পাঠানো হয়। ওই পাইপের ভেতরেই একটি এন্ডোস্কপি ফ্লেক্সি ক্যামেরা সেট করে দেয়া হয়। আজ সকালে ওই ক্যামেরাতেই তাদের দেখা গেছে।

ক্যামেরার ফুটেজে শ্রমিকদের হাত নাড়তে দেখা গেছে। এ সময় উদ্ধারকারী কর্মকর্তারা ওয়াকিটকির মাধ্যমে তাদের (শ্রমিকদের) ক্যামেরার সামনে আসতে বলেন। কর্মকর্তারা তাদের টানেল থেকে বের করে আনার বিষয়ে আশ্বস্ত করেন।

উদ্ধার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা কর্ণেল দীপক পাতিল বলেন, ‘শ্রমিকদের কাছে শিগগিরই মোবাইল ও চার্জার পাঠানো হবে।’
 
এর আগে এনডিটিভি জানিয়েছে, এতদিন ধরে নির্মাণাধীন টানেলে আটকেপড়া শ্রমিকদের পাইপের মাধ্যমে শুকনো খাবার পাঠানো হলেও সোমবার নতুন একটি পাইপের মাধ্যমে রান্না করা খাবার পাঠানো হয়েছে।
 
ওই ৪১ শ্রমিকের জন্য খাবার প্রস্তুতকারক হেমান্ত নামের এক ব্যক্তি বলেন, ‘শ্রমিকদের কাছে এবারই প্রথম গরম খাবার যাচ্ছে। আমরা তাদের কাছে বোতলে ভরে খিচুড়ি পাঠাচ্ছি। আমাদেরকে যেসব খাবার রান্না করতে বলা হয়েছে আমরা সেসবই পাঠাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category