বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

১০০ ভক্তকে বিমানে করে মানালি পাঠালেন বিজয়!

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৪ Time View

দক্ষিণের সুপারস্টার বিজয় দেবারাকোন্ডা। তার ভক্ত অনুরাগীর সংখ্যা কম নয়। ভক্ত অনুরাগীরা যেমন তাকে ভালোবাসেন ঠিক সেভাবেই তিনি ভক্তদের। প্রতি বছরই তিনি তার কিছু ভক্তদের কোথাও না কোথাও ঘুরতে পাঠান নিজের টাকায়। এবারও তার ব্যতিক্রম হলো না।

এক, দুইজন নয়, গুনে গুনে ১০০ জনকে নিজের টাকা খরচ করে ঘুরতে পাঠালেন বিজয়। বিমানে করে তাদের পাঠিয়েছেন মানালি ঘুরার জন্য। অভিনেতা নিজেই তার ভক্তদের মানালি যাত্রার ছবি ও ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম এবং টুইটারে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তার ভক্তরা দারুণ খুশি। তাদের সবার মুখেই বিজয়ের জয়ধ্বনি।

এই ক্লিপ শেয়ার করে বিজয় লেখেন, ‘এই মিষ্টি ভিডিওটা ওরা আমাকে ফ্লাইট থেকে পাঠিয়েছে। পাহাড়ে ছুটি কাটাতে যাচ্ছে ওরা সবাই। আমি ভীষণ খুশি।’ এরপর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, ‘দেবেরাসান্টা।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানানোয় বিজয় দেবেরাকোন্ডা বরাবরই ব্যতিক্রমী একজন তারকা। বেশ কয়েকবছর ধরেই ভক্তদের নানারকম উপহার দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আসছেন বিজয়। প্রথম বছরে তিনি মাসাব ট্যাংকের জওহরলাল নেহরু স্থাপত্য ও চারুকলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং ৫০ জন ভক্তকে নির্বাচন করেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়কে ফলো করেন। তাদের সবাইকে বিশেষ উপহার দেয়া হয়েছিল।

পরবর্তী বছর বিজয় একটি ভিডিও পোস্ট করেন এবং তার সমস্ত অনুসারী এবং ভক্তদের হ্যাশট্যাগ ‘দেবেরাসান্টা’ লিখে নিজেদের ইচ্ছা জানাতে বলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কমপক্ষে ৯-১০টি ইচ্ছা পূরণ করবেন। সেইসঙ্গে গত বছর তিনি একশজন বিজয়ীর নাম ঘোষণা করেছিলেন, যাদের প্রত্যেককে ক্রিসমাস উপহার হিসেবে ১০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category