বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

হোয়াইট হাউজে আরও এক কর্মকর্তাকে কামড়ালো বাইডেনের ‘কমান্ডার’

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে পশুপ্রেমী তা অজানা নয়। এমনকি হোয়াইট হাউজেও তিনি কুকুরকে সঙ্গী করেছেন। তবে এবার নিজের প্রিয় পোষা কুকুর ‘কমান্ডার’কে নিয়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছেন বাইডেন।

প্রেসিডেন্টের কমান্ডার হোয়াইট হাউজের এক মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দিয়েছে বলে জানা গেছে। দুই বছর বয়সী জার্মান শেফার্ড কমান্ডারের কামড়ে এই নিয়ে ১১ জন আহত হলো।

হোয়াইট হাউজের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, সোমবার রাত ৮টার দিকে প্রেসিডেন্টের পোষা কুকুরের হামলার শিকার হন ওই কর্মকর্তা।

২০২১ সালে ছোট্ট কমান্ডারকে হোয়াইট হাউজে আনেন বাইডেন। জার্মান শেফার্ড কুকুরটির বয়স প্রায় দুই বছর। বাইডেনের ভীষণ প্রিয় কমান্ডার।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত কয়েক মাসে অন্তত ১০ জনকে কামড়েছে কুকুরটি।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category