বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

‘হৃদ মাঝারে’ ওয়েব সিরিজের শুটিং শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ Time View

হার্ট সার্জন ইমরানের সুনাম ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। ইমরানের লক্ষ্য এই সুনাম ছাড়িয়ে যাবে দেশের সীমানাও। একদিকে বাল্যবন্ধু নীলা, অন্যদিকে সদ্য ডাক্তারি পাস করে আসা ফারিয়ার মধ্যে দাঁড়িয়ে ইমরান যখন বলতে যাবে হৃদয়ের কথা তখনই খবর ছড়িয়ে পড়ল ইমরান আসলে ডাক্তারের বেশে এক খুনি। সে খুন করেছে অল্পবয়সী এক কিশোরীকে।

মুহূর্তেই ইমরানের খ্যাতি মিলিয়ে গেলো বাতাসে; যে সাধারণ মানুষের হাত ইমরানের মাথায় উঠতো দোয়ার জন্য, সে হাতগুলোই এল ইমরানের গলা টিপে ধরতে। তাদের কণ্ঠেই শোনা গেলো খুনি ইমরানের ফাঁসি চাই!

ইমরান কি সত্যিই খুনি, নাকি তাকে নিয়ে কেউ মেতে উঠেছে অসম্ভব কোনো ষড়যন্ত্রে? যে প্রেমে ইমরান অন্ধ হতে বসেছিল সেটি কি সত্যিই প্রেম ছিল নাকি ছিল শুধুই ওপরে ওঠার চিরন্তন পদ্ধতি?

মনের বারান্দা থেকে হৃদয়ের হাসপাতাল, মাতাল প্রেম থেকে তুখোড় প্রতিশোধ আর প্রায়শ্চিত্তের জটিল ধাঁধার গল্প ‘হৃদ মাঝারে’। দীপ্ত প্লে’র প্রথম অরিজিনাল এই সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। রচনা করেছেন নাসিমুল হাসান ও সারোয়ার সৈকত। আবু হায়াত মাহমুদের পরিচালনায় সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, অর্ষা, আয়েশাসহ আরও অনেকে। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় খুব দ্রুতই সিরিজটি দেখা যাবে দীপ্ত প্লেতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category