মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হিরো আলমের উত্থানে চারপাশের মানুষ দায়ী : জ্যোতিকা জ্যোতি

  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৮ Time View

সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হলে হিরো আলমের প্রসঙ্গ উঠতেই জ্যোতি বলেন, তার উত্থানের পিছনে আমাদের চারপাশের মানুষ দায়ী। উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, আমি অভিনয় নিয়ে অনেকদিন চর্চা করছি।

কিন্তু উনি গান করছেন কবিতা পড়ছেন অভিনয়সহ আরও যা করছেন কেন উনি তা উনি ভালো জানেন। ওনার জন্য আমার কোনো সমবেদনা নেই।

সেন্সরের অনুমতি নিয়ে ‘মারছক্কা’ ও ‘সাহসী হিরো আলম’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে আশরাফুল আলমের। তাহলে তিনি কেন শিল্পী না জানতে চাইলে ‘শ্রীকান্ত’, ‘অনিল বাগচীর একদিন’ ছবির এই অভিনেত্রী বলেন, সেন্সর দেখে রাষ্ট্র বিরোধী কোনো কর্মকান্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। আমি জানিনা হিরো আলমের সিনেমা মুক্তি পেয়েছে কিনা।

‘যে কেউ সিনেমা করে ফেলবে এই বিষয়টাও দেখা উচিত। আমি মনে করি, যারা সিনেমা করে তাদের মানুষের রুচি তৈরিতে ভূমিকা রাখতে পারে। যদি কেউ তার (হিরো আলম)-এর সঙ্গে কাজ করে থাকে তাহলে হয়তো তাদের প্রয়োজনে করেছে। এটা তাদের রুচির ব্যাপার। কিছু বলার নেই।’

দীর্ঘদিন নাটকে অভিনয়ের পর জোতিকা জ্যোতি এখন সিনেমায় বেশী কাজ করছেন। তিনি জানান, নূরুল আলম আতিকের পরিচালনায় ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামে একটি ছবির অর্ধেক শুটিং শেষ করেছেন। সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ নামে আরেকটি ছবির শুটিং শেষ করেছেন।

আরও জানান, আগুনের পাখি নামে আরেক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। অন্য আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। নাম প্রোডাকশন হাউজ থেকে জানাবে। জ্যোতি বলেন, আমি সবসময় গল্প প্রধান সিনেমা করি। নায়ক-নায়িকা নির্ভর সিনেমাগুলো আমার না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category