বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে শর্মিলা ঠাকুরের ক্ষোভ

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৮ Time View

ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয় জগতে পা রাখার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। শর্মিলা অভিনীত প্রতিটি সিনেমা ‘ক্লাসিক’ হিসেবেই বিবেচিত। সম্প্রতি এই অভিনেত্রীই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন।

বাংলা সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অল্প সময়ের মধ্যেই বলিউডে কাজের সুযোগ পেয়ে গিয়েছিলেন শর্মিলা। তার প্রতিভা বুঝতে দেরি হয়নি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির। খুব কম সময়ের মধ্যেই বি টাউনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে ওঠেন তিনি। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি এই বঙ্গ তনয়ার রূপ এবং সৌন্দর্যেও মুগ্ধ হয়ে গিয়েছিল সম্পূর্ণ ইন্ডাস্ট্রি।

কয়েক দশক বলিউডে রাজত্ব করার পর অবশ্য ধীরে ধীরে সিলভার স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকেন শর্মিলা। তবে অনেকটা সময় ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ থেকে দূরে থাকার পর ফের অভিনয়ে ফিরছেন তিনি। ক্যারিয়ারের এই নতুন ইনিংস শুরুর আগেই এবার একাধিক বিস্ফোরক মন্তব্য করেন শর্মিলা।

সাইফ আলি খানের মা বলেন, বলিউড এখনও অভিনেত্রীদের বয়স নিয়ে খুঁতখুঁতে রয়েছে। প্রথম সারির অভিনেত্রী হলেও তার জন্য কোনো যোগ্য চরিত্র নেই। শর্মিলার কথায়, ‘অমিতাভ বচ্চন, অনুপম খেরের মতো বর্ষীয়ান অভিনেতাদের জন্য এখনও বিশেষ চিত্রনাট্য লেখা হয়। তবে ওয়াহিদা রহমানের কথা ভেবেই দেখা হয় না।’ দর্শকের কথা মাথায় রেখেই পরিচালকরা সবটা করেন, তা তিনিও জানেন। কিন্তু পরিচালকদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন শর্মিলা।

এক দশকেরও বেশি সময় রুপালি পর্দা থেকে দূরে সরে থাকার পর রাহুল চিত্তেলার ‘গুলমোহর’ ছবির হাত ধরে ফের পর্দায় ফিরছেন শর্মিলা। ছবিতে তার সঙ্গে থাকবেন মনোজ বাজপেয়ী, সুরজ শর্মা, আমোল পালেকরের মতো শিল্পীরা। বাত্রা পরিবারের একাধিক প্রজন্মের কাহিনি এ ছবিতে দেখানো হবে।

সূত্র: বং ট্রেন্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category