বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাইফ আলি খান

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

সাইফ আলি খানের হাসপাতালে ভর্তির খবর গতকাল (২২ জানুয়ারি) ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগীরা ভীষণ চিন্তিত রয়েছেন। সবাই প্রর্থনা করছেন প্রিয় তারকার দ্রুত সুস্থতার জন্য। পাশাপাশি সবাই উদগ্রীব হয়ে আছেন তার শারীরিক অবস্থার সব শেষ খবর জানার জন্য।

গতকাল সাইফ আলি খান অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি করে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্গে সঙ্গে তার অস্ত্রোপচার করা হয়। তবে গতকাল জানা যায়নি, তিনি ঠিক কোন কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।আজ (২৩ জানুয়ারি) জানা গেছে সাইফের হাসপাতালে ভর্তির কারণ। শুটিং করতে গিয়েই হাঁটুতে ও কনুইয়ের পুরনো আঘাত বেড়ে যায়। অসহ্য যন্ত্রণা শুরু হতেই ভর্তি করা হয় হাসপাতালে। ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়া পেয়ে যান সাইফ। আজ (২৩ জানুয়ারি) বাড়ি ফেরেন এ নায়ক।

সাইফ আলি খানের বর্তমানে ‘দেবারা’ সিনেমার শুটিং চলছে। এ সিনেমায় তাকে দুর্দান্ত অ্যাকশন নায়ক হিসেবে দেখা যাবে। কিন্তু কীভাবে এমন আঘাত পেলেন তিনি, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

তবে আজ কিছুটা অসুস্থতার বিষয়ে আভাস দিয়েছেন সাইফ নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ আঘাত এবং এরপরে অস্ত্রোপচারের মতো বিষয়গুলো আমাদের কাজেরই অংশ। এটা আমাদের কাছে খানিকটা পোশাক পরা ও পোশাক ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা। আমি সঠিক সময় অস্ত্রোপচার হওয়ায় খুব খুশি। যারা এ সময় পাশে ছিলেন তাদের ধন্যবাদ।’বলিউডের ৫৩ বছর বয়সী তারকা সাইফ আলি খানকে শেষবার পর্দায় ‘আদিপুরুষ’ সিনেমায় দেখা গিয়েছে। যদিও সে সিনেমায় তিনি রাবণের চরিত্রে অভিনয় করে সমালোচনা ও বিদ্রুপের শিকার হয়েছিলেন।সাইফ আলি খান হাসপাতালে ভর্তির আগে ‘দেবারা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। কনুইয়ের ও হাঁটু ব্যথায় তিনি বেশ কয়েকদিন ধরে ভুগছিলেন। তবে কাজের চাপে সময় বের করতে পারছিলেন না। কিন্তু এবার তাকে হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করাতেই হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category