শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

হালাল’ মাংস নেই মেন্যুতে: নিজেরাই রান্না করে খেলেন আফগান ক্রিকেটাররা

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭১ Time View

বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারতের বিপক্ষে ৪৭ রানে হেরে সুপার এইট পর্ব শুরু করেছে আফগানিস্তান। ম্যাচ হারের হতাশা নিয়ে খাবারের জন্য হোটেলে গিয়েও দারুণ এক সমস্যায় পড়লেন ক্রিকেটাররা।

আফগান ক্রিকেটারদের সবাই ইসলাম ধর্মে বিশ্বাসী। কিন্তু বার্বাডোজের সেই হোটেলের মেন্যুতে ধর্মীয়ভাবে বৈধ (হালাল) কোনো মাংস পেল না রশিদ খানের দল। যে কারণে বাধ্য হয়েই নিজেদের গায়ে বাবুর্চির পোশাক জড়িয়ে নিলেন তারা। রান্নার দক্ষতা দেখিয়ে নিজেরাই পছন্দসই খাবার প্রস্তুত করেন।ক্যারিবিয়ান অঞ্চলে যে ইসলাম ধর্মে অনুমোদিত খাবার পাওয়া যায় না, বিষয়টি মোটেও এমন নয়। কিন্তু ওই হোটেলে কোনো কারণে হয়তো হালাল মাংস পাননি আফগানিস্তানের ক্রিকেটাররা।বিষয়টি জানিয়ে এক আফগান ক্রিকেটার প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘আমাদের হোটেলে হালাল মাংস পাওয়া যায় না। কখনও আমরা নিজেরাই রান্না করি বা কখনও বাইরে যাই। ভারতে গত বিশ্বকাপে সবকিছুই নিখুঁত ছিল। হালাল গরুর মাংস এখানে একটি বিষয়। আমাদের সেন্ট লুসিয়াতে এটি ছিল। কিন্তু এটি সব জায়গায় নেই। একজন বন্ধু আমাদের জন্য এটির ব্যবস্থা করেছে এবং আমরা নিজেরাই রান্না করেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category