রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

হাড় কাঁপানো ঠান্ডায় গ্যাংটকে ‘ফেলুদা’

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

‘ফেলুদা’ নাম শুনলেই যেন বাঙালি পাগল। শুরু হয়ে গেছে ফেলুদার নতুন সিজনের শুটিং। গ্যাংটকে চলছে ‘ফেলুদা’র শুটিং । সেখানকার তাপমাত্রা নেমেছে ৩-৪ ডিগ্রিতে। তো কী! তারই মধ্যে কাঁপতে কাঁপতে শীতের পোশাক মুড়ি দিয়েই জোর কদমে চলছে শুটিং। কাজের ফাঁকে সেলফিও তুললেন সকলে।অরিন্দম শীল পরিচালিত এই সিরিজে ফেলুদা হিসেবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, তোপসে হচ্ছেন ঋতব্রত মুখোপাধ্যায়, এছাড়াও এই সিরিজে অরিন্দমের অন্যতম কাণ্ডারি রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী। রয়েছেন আরও অন্যান্য অভিনেতারাও।

প্রথমদিনের শুটিংয়ের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক নিজেই। ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ। প্রথম সিজনের গল্প সত্যজিৎ রায়ের লেখা ‘গ্যাংটকে গণ্ডগোল’।
পরিচালক লিখেছেন, ফেলুদার শুটিং শুরু হয়েছে মঙ্গলবার থেকে, কাজ নিয়ে সকলে এতটাই উত্তেজিত যে সেই উত্তেজনাই এই ঠান্ডার মধ্যেও তাদের গরম রাখতে সাহায্য করছে।

এই ফেলুদা সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সৌরসেনী  মৈত্রকে। ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে শশধর বোসের চরিত্রে। রুদ্রনীল ঘোষকে দেখা যাবে নিশিকান্ত সরকারের ভূমিকায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category