শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

হলো না হোয়াইটওয়াশ, বড় ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৬৯ Time View

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা গেলো না। ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে সফরকারী জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ব্রায়ান বেনেত এবং অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে ১৮.৩ ওভারেই (৯ বল হাতে রেখে) ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে দ্রুত উইকেট হারালেও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ১৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই অবশ্য সাকিব আল হাসানের ঘূর্ণিতে আউট হয়ে যান তাদিওয়ানাসে মারুমানি। ৭ বলে ১ রান করেন তিনি। যদিও জিম্বাবুয়ের দলীয় রান ছিল তখন ৩৮। এরপরই ব্রায়ান বেনেত এবং সিকান্দার রাজা মিলে ৭৫ রানের জুটি তৈরি করেন। এই জুটিই জিম্বাবুয়েকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসে।

দলীয় ১১৩ রানে আউট হন ব্রায়ান বেনেত। ৪৯ বলে ৭০ রান করেন তিনি। ৫টি করে বাউন্ডারি এবং ছক্কার মার ছিল তার ব্যাটে। সিকান্দার রাজা ৪৬ বলে ছিলেন ৭২ রানে অপরাজিত। ৬টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। জোনাথন ক্যাম্পবেল ৯ বলে করেন ৮ রান। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান এবং সাইফউদ্দিন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারাতে থাকে টাইগাররা। ১৫ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। তানজিদ তামিম ২, সৌম্য সরকার ৭ এবং তাওহিদ হৃদয় আউট হন ১ রান করে। এরপর নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ৬৯ রানের জুটি গড়েন।২৮ বলে ৩৬ রান করেন শান্ত। ৪৪ বলে ৫৪ রান করে আউট হন মাহমুউল্লাহ রিয়াদ। ১১ বলে ২৪ রান করেন জাকের আলী অনিক। সাকিব আল হাসান করেন ২১ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category