হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা
-
Update Time :
সোমবার, ২৭ মার্চ, ২০২৩
-
৩০০
Time View
সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে।রোববার রাত ৯টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা শিলাবৃষ্টিতে হাওড়ের ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।এলাকার কৃষক সাগর বলেন, ‘শিলার আঘাতে আমার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে।’সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিমল চন্দ্র সোম বলেন, এসব এলাকায় হালকা শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির ৭২ ঘণ্টা পর বোঝা যাবে ক্ষতি হয়েছে কি না। যেসব জমিতে ধানের ফুল বের হয়েছে, সেগুলোর ক্ষতি হতে পারে; যেসব জমি কুশি অবস্থায় আছে সেগুলোর ক্ষতি হবে না।
Please Share This Post in Your Social Media
More News Of This Category