বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো খরচ

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সরকারি হজ প্যাকেজ

প্যাকেজ ১ (বিশেষ): ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা

প্যাকেজ ২ (সুলভ): ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা

প্যাকেজ ৩ (সাশ্রয়ী): ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজ পালন করতে পারবেন না।

বেসরকারি হজ প্যাকেজ— বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এ প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ পাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই শুরু হওয়া হজ নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর।

১২ বছরের ঊর্ধ্বে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি হজে গমন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category